ফরিদপুর জেলা প্রতিনিধি
৯০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
"মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।"
গতকাল ১৭ ডিসেম্বর রবিবার বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল ও ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম
মোঃ আতিয়ার রহমান (২৯), পিতা-মৃত মোঃ আব্দুর রহমান, সাং-শেরপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.