• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি

কুড়িগ্রামে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বহিষ্কার-৩

Muntu Rahman / ২২৭ Time View
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রামে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বহিষ্কার-৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষা দেয়ার অভিযোগে ৯ পরিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বেশি ভাগই নারী পরিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার ( ৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় কুড়িগ্রামে ৪৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮০৫জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২০হাজার ৭১জন এবং পরীক্ষায় অনুপস্থিত ৬ হাজার ৭৩৪জন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ৯ পরিক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার বলেন,পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া ৩ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD