• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়া-১ এ গোল দিয়ে দিতে পারেন জাতীয় পার্টির শাহরিয়ার জামিল

Muntu Rahman / ৩০২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

কুষ্টিয়া-১ এ গোল দিয়ে দিতে পারেন জাতীয় পার্টির শাহরিয়ার জামিল

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুরের

কুষ্টিয়া-১ সংসদীয় আসনে ( দৌলতপুর উপজেলা ) জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহরিয়ার জামিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থী, ভোটের মাঠে নেই বিএনপি, জাসদ নিজের প্রতীকেই, তখন জাতীয় পার্টির পতাকাবাহী পিতা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক খাদ্য প্রতিমন্ত্রী প্রয়াত কোরবান আলীর সন্তান জেলা জাতীয় পার্টির নেতা শাহরিয়ার জামিল আছেন সংসদ নির্বাচনে ভোটের মাঠে। বাবার রেখে যাওয়া সমর্থন এবং ভোটের সাথে নিজের নেতৃত্ব শাহরিয়ার জামিলকে অভাবনীয় সাফল্য এনে দিতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে নির্বাচনী এলাকায়।

খাদ্য প্রতিমন্ত্রী ছাড়াও, দু’বারের সংসদ সদস্য, একবারের জেলা পরিষদ চেয়ারম্যান কোরবান আলী বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটান ২০১৬ সালে প্রয়াত হয়ে। বাবার মৃত্যুর পর থেকে লাঙ্গল ধরেছেন শাহরিয়ার জামিল। তৃণমূল পর্যায়ে কাজ করে আসছেন সারাবছর, স্থানীয় ভাবে ধরে রেখেছেন সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকাও।

রাজনৈতিক প্রেক্ষাপট ও ভোটের হাওয়া বিবেচনায় জামিল বলেন, লাঙ্গলের জয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে। নেতাকর্মী ও সমর্থকেরা উন্মুখ হয়ে আছে ৭ জানুয়ারির জন্য।

উপজেলাটির বিভিন্ন সুত্র থেকেও জানা গেছে, লাঙ্গল প্রতীকে ভোট দিতে এবার ঐক্যবদ্ধ হতে পারে দৌলতপুরের সকল ভোটার-কর্মী-সমর্থক।

দৌলতপুরের তরুণ সোহানুর রহমান এবং বিপ্লব হোসেন মন্তব্য করেন, এক বল নিয়ে বেশি টানাটানি হলে, গোল দিয়ে দিতে পারেন হেভি ওয়েট পরিবারের প্রার্থী শাহরিয়ার জামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD