• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি

নওগাঁর ১০ জন প্রতিবন্ধীকে দেওয়া হলো হুইল চেয়ার

Muntu Rahman / ৪০২ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নওগাঁর ১০ জন প্রতিবন্ধীকে দেওয়া হলো হুইল চেয়ার

নওগাঁ প্রতিনিধি,

নওগাঁয় ১০ জন প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার। মঙ্গলবার ২২ আগস্ট সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্ত্বর মিলনায়তনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত সমাবেশে নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
পরে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
মহাদেবপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক এতে সঞ্চালনা করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসীন আলী ও বদিউজ্জামান বদি, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানি ইসরাইল প্রমুখ।
বিকেলে জেলা প্রশাসক সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস ও মহাদেবপুর থানা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD