নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
রোববার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের পূর্ণভবা নদীর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মজনু মিয়ার নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ২৪২/২২-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীর চর এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় ভারত থেকে আসা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়।
জব্দকৃত ফেয়ারডিলের সিজার মূল্য ৮ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Devoloped By WOOHOSTBD