• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার

মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Montu Rahman / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাবলু দাশ,চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ

সোমবার  বিকাল ৫ঃ৩০ ঘটিকায় কক্সবাজার জেলার মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে আবদুল্লাহ আল রুবেলের নেতৃত্বে বদরখালী ইউনিয়নস্থ মুহুরীজোড়া পাড়ার আজম নগর রাস্তার ০৩ নং ব্লকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ভুক্তভোগী তছলিমা বেগম,প্রতিবেশী আনোয়ারুল ইসলাম,মোহাম্মদ এমরান,আকিব উছমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,দীর্ঘদিন ধরে স্থানীয় আবু জাফর টিপু ও ফরিদা বেগম এলাকায় ইয়াবা ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছেন। তাঁদের এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। এ বিষয়ে তছলিমা বেগম ও তাঁর স্বামী আবদুল্লাহ আল রুবেল প্রতিবাদ করলে ফরিদা বেগম এবং তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। মানববন্ধন থেকে তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৭/১১/২০২৬ ইং তারিখ রাত অনুমান ৩:০০ ঘটিকার সময় আবদুল্লাহ আল রুবেল ফরিদা বেগমকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য নিষেধ করলে ফরিদা বেগম ধারালো অস্ত্র (দা) দিয়ে তাঁর হাতে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে ভুক্তভোগী পরিবার আজকের মানববন্ধনের আয়োজন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD