• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চকরিয়া পৌরসভার চিরিংগাস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চকরিয়া করাইয়াঘোনা গ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে মৃত ০১, আহত ০১৷ সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন যশোর জেলা আইনজীবী সমিতিতে চালু ওয়েবসাইট, সফটওয়্যার ও অ্যাপ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভেড়ামারায় রোপা আমন প্রযুক্তি প্রদর্শনীর ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত “মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার” নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪০ জন” দাউদকান্দি মডেল থানায় ১১৫ পিস ফেন্সিডিল ও ১৫ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত ৫ আসামি গ্রেফতার বীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীসহ চার অসহায় পরিবারের পাশে রাসেল ইসলাম, মানবিক উদ্যোগে প্রশংসা

চকরিয়া করাইয়াঘোনা গ্রামে বসত বাড়িতে অগ্নিকান্ডে মৃত ০১, আহত ০১৷

Montu Rahman / ১২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাবলু দাশ চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাস্থ করাইয়াঘোনা গ্রামে গভীর রাতে বসত বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই হাফেজ মো: ওমর ফারুক (১০) নিহত হয়। বড় ভাই হাফেজ মো: আবুল কাশেম (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬/১১/২০২৬) দিবাগত রাত ১২:২০ ঘটিকার সময় চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম করাইয়াঘোনা গ্রামে মাওলানা ফজল করিমের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। তারা দু’জনেই কোরআনে হাফেজ এবং মাওলানা ফজল করিমের পুত্র হয় । একটি মাদরাসার সভায় যাওয়ার জন্য পাত্রে আগুনের কয়লা নিয়ে তাদের জামা কাপড় আয়রন করেন। আগুনের কয়লার পাত্রটি আয়রন শেষে বাড়ির এক কোণায় রেখে দেয়। ঐ রেখে দেওয়া আগুনের জ্বলন্ত কয়লার বাটি থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুনে দগ্ধ হওয়া আপন দুই সহোদর ভাইকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

সংবাদ পেয়ে সকাল ০৯:৩০ ঘটিকায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীন দেলোয়ার মহোদয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব রেড ক্রিসেন্ট চকরিয়া ইউনিটের ডেপুটি টিম লিডার মো: ইশফাতুল হাসান ইশফাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুনে পুড়ে নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারকে নগন আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব দিলীপ দে, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীন দেলোয়ার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি দুর্যোগ ও বিপর্যয়ের মূহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD