কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসদরস্হ চিরিঙ্গা নিউ মার্কেটে শনিবার(১৪ নভেম্বর) দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার এস আই নাজমুল হাসান তানিম ও এস আই আবু বকর সঙ্গীয় ফোর্স নিয়ে চিরিঙ্গা বাজারে ৩ টি মোবাইল দোকানে অভিযান পরিচালনা করেন।মোবাইলের দোকান গুলি হল যথাক্রমে চিরিঙ্গা বাজারের নিউ মার্কেটে ১।ইনফিনিটি মোবাইল সার্ভিসিং সেন্টার ২।দুই কন্যা মোবাইল সপ ও ৩।টেক মোবাইল সপ।অভিযানে অবৈধ বিভিন্ন ব্রান্ডের ভাঙ্গা মোবাইলের যন্ত্রাংশ ৭৫ টি,বিভিন্ন ব্রান্ডের সচল/ অচল মোবাইল সেট ৪৪ টি,ল্যাপটপ ৪ টি,হার্ডড্রাইভ এনক্লোজার৪ টি,আইএমই কার্টার৪ টি ও মোবাইল সার্ভিসিং টুল ১ টি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।এ সময় ২ জন গ্রেফতার করে।গ্রেফতার কৃত আসামীরা হল:-১)মোঃ রাকিব(২০) পিতা নুরুল ইসলাম, বাজার পাড়া ১ ওয়র্ড চকরিয়া পৌরসভা ও ২)শিবলু(১৮) পিতা- জয়নাল আবেদীন, ইউনিয়ন -ফাঁসিয়াখালী,চকরিয়া,কক্সবাজার। বর্তমানে আসামিদ্বয় থানা হাজতে আছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া ধীন।
Devoloped By WOOHOSTBD