• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ভেড়ামারার এক হাইস্কুলের এস এস সি টেস্ট পরীক্ষার উত্তরপত্র ঘিরে প্রশ্ন, দায়িত্বহীনতার অভিযোগ ভেড়ামারা ডায়াবেটিস সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস — ডাঃ কামরুল ইসলাম মনা ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ভারতীয় সিরাপ জব্দ বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ৭ জন আটক সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ সীতাকুণ্ডে একটি বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি।।নিয়ে গেছে ১৯ টি ফ্যান ৩ কয়েল বৈদ্যুতিক তার বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করছেন হাজী মোঃ আশরাফ উদ্দিন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার

Montu Rahman / ২০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মোহাঃ ইসমাইল হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সেক্রেটারির যৌথ স্বাক্ষরে জারি করা এক লিখিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ডা. মোহাঃ ইসমাইল হোসেনের বিরুদ্ধে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে নোটিশে দাবি করা হয়েছে। এ অবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার্থে তাকে সহ-সভাপতির পদসহ ন্যাশনাল ডক্টরস্ ফোরামের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে নোটিশে আরও বলা হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তার লিখিত ব্যাখ্যা ও পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD