• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত, দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি

দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার

Montu Rahman / ২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া প্রতিনিধি: মিলন আলী

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, গুলি ও মোবাইলসহ মোঃ শিহাব উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।

অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দফাদার পাড়া গ্রামের শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পার্শ্বে ইটের রাস্তার উপর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে ০১ (এক) টি লোহার তৈরি বিদেশি রিভলবার, ০২ (দুই) রাউন্ড গুলি, ০১ (এক) রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত ০১ (এক) টি সিমসহ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ শিহাব উদ্দীন (৫৪), পিতা- মৃত তফিল উদ্দিন প্রামাণিক, মাতা- জুবেলা খাতুন, সাং- দফাদার পাড়া ৩নং ওয়ার্ড, ইউনিয়ন- ফিলিপনগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।

এ ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD