ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসেবার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান মোঃ সুমন বিশ্বাস। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তিনি সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মোঃ সুমন বিশ্বাস বর্তমানে ভেড়ামারা পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তিনি জানান, মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভেড়ামারার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে চান।
মোঃ সুমন বিশ্বাস আরও বলেন, “আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। ভেড়ামারার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই আমার প্রত্যাশা। এ পথচলায় সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় ভেড়ামারাকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারবেন।
মোঃ সুমন বিশ্বাস
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
সাধারণ সম্পাদক, ভেড়ামারা পৌর যুব সংহতি।
সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশী।
Devoloped By WOOHOSTBD