মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর নির্দেশনাক্রমে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গত সোমবার ( ০২-১১-২০২৬) খ্রি. রাত ০২.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ, ইশতিয়াক আশফাক এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান পিপিএম, এএসআই (নিঃ) দীপক কুমার সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন মুক্তারপুর সাকিনস্থ মুক্তারপুর টোলগামী এশিয়া মিলের সামনের পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ১. মোঃ এনামুল হক (২৩), পিতা- মোঃ ইদন মিয়া ও ২. মোঃ শাহিন হাসান (২২), পিতা- মোঃ শাহ আলম, উভয় সাং- ব্রাহ্মণপাড়া (পূর্বপাড়া) ৬নং ওয়ার্ড, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লাদ্বয়’কে ৩টি পোটলায় খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো (৫+৫+৪)= ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা ও মাদক দ্রব্য পরিবহনে ব্যবহৃত
১টি নেভিব্লু রংয়ের পিকআপ গাড়ি যাহার রেজি নং- কুমিল্লা নঃ১১-০৭৭৪ জব্দ পূর্বক গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”।
Devoloped By WOOHOSTBD