• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯৬ বোতল ফায়ারডিল, ৯৮ বোতল কফ রিলিফ এবং ২০ বোতল বিদেশী মদ উদ্ধার  ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি

তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব।

Montu Rahman / ২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আমির হোসাইন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় অবস্থিত হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানা ঘিরে বিরোধ ও উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপির নাম ভাঙিয়ে একটি পক্ষ আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে তালা ভেঙে ভক্তদের দান করা মোরগ-ছাগল বিক্রি করে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন আস্তানার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযোগ অনুযায়ী, ১৫ থেকে ২০ জনের একটি দল আস্তানা পরিচালনা কমিটির সভাপতি, সহ-
সভাপতি, কোষাধ্যক্ষ ও সদস্যসচিবসহ সংশ্লিষ্টদের উপেক্ষা করে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আস্তানা ঘরের কোষাধ্যক্ষের দেওয়া তালার ওপর নতুন তালা লাগানো হয়। পরে প্রকাশ্য দিবালোকে মোরগ-ছাগল রাখার ঘরের তালা ভেঙে ভক্তদের দান করা মোরগ-ছাগল বিক্রি করে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সাজিদুর রহমান গোলাপ নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তাঁরা স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে এ বিষয়ে সংসদ সদস্যের কোনো নির্দেশনা বা সংশ্লিষ্টতার স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে সাজিদুর রহমান গোলাপ প্রথমে আস্তানা পরিচালনা কমিটির সদস্যসচিব সাংবাদিক আলম সাব্বিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। এর প্রতিবাদে স্থানীয় সাংবাদিক সমাজ, আস্তানা এলাকার লোকজন ও বিভিন্ন গ্রামের বাসিন্দারা মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরবর্তী সময়ে তিনি একটি দল গঠন করে আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানাটি দীর্ঘদিন ধরে সর্বসাধারণের ধর্মীয় ও আধ্যাত্মিক মিলনস্থল হিসেবে পরিচিত। ২০০১ সাল থেকে ওরস উদ্‌যাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সহসভাপতি করে একটি সর্বজনীন ওরস উদ্‌যাপন কমিটি গঠিত হয়ে আসছে। ওরস চলাকালে আয়-ব্যয়ের হিসাব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও কমিটির সদস্যদের উপস্থিতিতে পর্যালোচনা করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া সারা বছর হযরত শাহ আরেফিন (রহ.) ভলান্টিয়ার ও খাদেম কল্যাণ সমিতির সদস্যরা বিনা পারিশ্রমিকে আস্তানায় সেবা দিয়ে থাকেন।
অন্যদিকে, গত ১৬ অক্টোবর শুক্রবার পবিত্র জুমার নামাজ চলাকালে মসজিদের মাইকে নিজেকে আস্তানার সেক্রেটারি হিসেবে ঘোষণা দেন সাজিদুর রহমান গোলাপ—এমন অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি তাঁদের।
সংশ্লিষ্টদের ভাষ্য, গত ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আস্তানা দখলের আশঙ্কা জানিয়ে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।
আস্তানার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়; বরং সর্বসাধারণের ধর্মীয় ও সম্প্রীতির স্থান। তাই কোনো পক্ষ যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে না পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, আস্তানার স্থাপনা ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শাহ আরেফিন রহঃ ভলান্টিয়ার ও খাদেম গনের ভাষ্য আমরা যুগযুগ ধরে এ আস্তানায় সেবাও শ্রম দিয়ে যাচ্ছি কিন্তু একটি পক্ষ জোড় পুর্বক ক্ষমতা দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
আস্তানা কমিটির সদস্য সচিব আলম সাব্বির বলেন, আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই, দীর্ঘ ২২বছর যাবত এ পদে থেকে দায়িত্ব পালন করছি। কিছু দিন হয় একটি দল নিজেদের প্রভাব বিস্তার করে কমিটি ও খাদেম ভলান্টিয়ারদের উপেক্ষা করে প্রকাশ্যে ভক্তদের দানের মোরগ ছাগল বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত সাজিদুর রহমান গোলাপ ও তাঁর সহযোগীরা নিজেদের এমপির লোকজন বলে দাবী করে তারই নির্দেশনায় এসব করছে বলে জানায়।
অন্য দিকে বিএনপির তাহিরপুর উপজেলা শীর্ষ নেতৃবৃন্দ বলেন শাহ আরেফিন (রহঃ) আস্তানা দখল করে যারা এসব করছে নৈরাজ্য সৃষ্টি করছে তাদের কর্মকান্ডের দায়ভার দল নেবেনা।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও আস্তানা কমিটির সভাপতি মিজ,রিপামনি বলেন,আমি নতুন আসছি শারফিন আস্তানা দখল করে নিজেরাই জোর করে ছাগল মোরগ বিক্রির অভিযোগ পেয়েছি।অবশ্যই এখানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবেনা। এ সপ্তাহেই মিঠিং করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন কাউকে কিছু না জানিয়ে একটি পক্ষ জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা করছে । এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাপস শীল বলেন আমি তাহিরপুর ইউএনও কে বলে দিচ্চি বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য। অভিযুক্ত সাজিদুর রহমান গোলাপ কে একাধিক বার কল করে ও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD