• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ মুন্সীগঞ্জের মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার” বটিয়াঘাটায় কালীমন্দির নির্মাণে চেয়ারম্যান আসলাম হালদারের ঢেউটিন ও নগদ অর্থ অনুদান চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান বাঁশখালী আ’লা হযরত স্মৃতি সংসদের প্রতি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কৃতজ্ঞতা প্রকাশ মান্দায় নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে মাদক পাচারকালে দুইজন আটক: ৬৭২ বোতল স্কাফ সিরাপ জব্দ

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯৬ বোতল ফায়ারডিল, ৯৮ বোতল কফ রিলিফ এবং ২০ বোতল বিদেশী মদ উদ্ধার 

Montu Rahman / ১৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯৬ বোতল ফায়ারডিল, ৯৮ বোতল কফ রিলিফ এবং ২০ বোতল বিদেশী মদ উদ

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি : র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০১ নভেম্বর ২০২৬ তারিখ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করেন। র‍্যাব তাদের নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানতে পারে যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৩ নং ঘোড়া পাখিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ১৭ রসিয়া চামা গ্রামস্থ আমবাগানের ভিতর কয়েকটি বস্তা সন্দেহজনক অবস্থায় পড়ে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনা স্থলে উপস্থিত হয়ে একই তারিখ দিবাগত রাত ৮:৩০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বস্তাগুলো খুলেন। ওই সময় বস্তা থেকে যথাক্রমে, ৯৮ বোতল Kuf Relief, ৯৬ বোতল FAIRDYL, ১২ বোতল MAGIC MOMENTS Grain Vodka এবং ০৮ বোতল ROYAL STAG SUPERIOR WHISKY পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

অভিযান চলাকালীন সময় ঘটনাস্থলে ও তার আশেপাশে সন্দেহজনক কাউকে না পাওয়াই আসামিদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। উদ্ধারকৃত আলামত সমূহ দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও বিভিন্ন রকম মাদকের কাছে ব্যবহৃত দ্রব্যাদি উদ্ধারের বিষয়টি আজ সোমবার (০২-নভেম্বর ২০২৬ ইং) দুপুর ০১-৪৭ মিনিটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’র র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে বলেও গণমাধ্যম কর্মীকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD