কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে আজ বাদ মাগরিব এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের সাংবাদিকরা ক্লাবের সার্বিক উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে করোনীয় শীর্ষক আলোচনা সভায় সবাই সবার মূল্যবান পরামর্শ প্রদান করেন।
বেকারত্ব দূরীকরণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব পারভেজ, কোষাধ্যক্ষ জাকির হোসেন মিথুন, দপ্তর সম্পাদক মন্টু রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ডাঃ সাধনা রাণী, ধর্মীয় সম্পাদক হাফেজ সাজ্জাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কানন, কৃষি বিষয়ক সম্পাদক পিয়ারুল ইসলাম, নির্বাহী সদস্য মহিবুল হক টিটো, স্বপ্না, বর্ন্যা, সাজেদুল, সাহেদুজ্জামান, কামাল হোসেন প্রমূখ।
Devoloped By WOOHOSTBD