• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১, ফেনসিডিল ও সিরাপ উদ্ধার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নাদিম আকন্দ (৩৫) হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার মুন্সিগঞ্জের মুন্না হত্যা কান্ডের প্রধান আসামি কাইয়ুম গ্রেফতার রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ১ জন নারী গ্রেফতার কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ঢাকায় ডিবি পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ পেশাদার ১ মাদক কারবারী গ্রেফতার পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ গাঁজাসহ আটকের পর ছাত্রদল থেকে বহিষ্কার শাকিল ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়

মুন্সিগঞ্জের মুন্না হত্যা কান্ডের প্রধান আসামি কাইয়ুম গ্রেফতার

Montu Rahman / ৩ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

“মুন্সীগঞ্জ থানাধীন চরকেওয়ার এর চাঞ্চল্যকর মুন্না মৃধা হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী কাইয়ুম ফরাজী ওরফে কর্নেল গ্রেফতার” করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বৃহস্পতিবার ( ১৫/১০/২০২৬) ইং তারিখ দিবাগত রাত অনুমান ১০:০০ ঘটিকায় কয়েকজন ব্যক্তি মুন্না মৃধাকে মুন্সীগঞ্জ থানাধীন চরকেওয়ার ইউনিয়ন এর টরকি দক্ষিণ কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে। মারধরপূর্বক গত শুক্রবার ( ১৬/১০/২০২৬) ইং তারিখ অনুমান ০৩:০০ ঘটিকায় পুনরায় অসুস্থ অবস্থায় বাড়িতে দিয়ে যায়। পরিবারের সদস্যরা মুন্না মৃধাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একই তারিখে অনুমান ০৫:০০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনায় মুন্না মৃধার স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় এজাহার নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ১২-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।(মুন্সীগঞ্জ থানার মামলা নং ৪১, তারিখ ১৭/১০/২০২৬ ইং ধারা ৩০২/৩৪ পেনাল কোড)

ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে মুন্সীগঞ্জ থানা এবং জেলা ডিবি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে।

মুন্সীগঞ্জ সদর থানাধীন চরকেওয়ার ইউপিস্থ টরকি এলাকা থেকে মুন্সীগঞ্জ থানা এবং জেলা ডিবির সমন্বিত টিম মুন্না মৃধা হত্যাকাণ্ডের অন্যতম এজাহারনামীয় ৫ নং অভিযুক্ত কাইয়ুম ফরাজী ওরফে কর্নেল (৩৯), পিতা- মতি ফরাজী, মাতা- রহিমা বেগম, সাং- টরকি উত্তর কান্দি, থানা ও জেলা- মুন্সীগঞ্জকে শনিবার (১৭/১০/২০২৬) ইং তারিখ ১২:৩০ ঘটিকায় গ্রেফতার করে।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম মুন্না মৃধা এবং তার হত্যা মামলায় অভিযুক্তদের মধ্যে মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেনের জেরে সৃষ্ট বিবাদ থেকে ঘটনার সূত্রপাত এবং এক পর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটনে তদন্ত চলমান ও অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD