• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুন্ডে ​বারৈয়াঢালা ইউনিয়নে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম চাঁপাইনবাবগঞ্জে ৩০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার তাহিরপুরে সংঘর্ষ ঘিরে আতঙ্ক, ১৪৪ ধারা জারির দাবি বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪ অভিযোগের পর মান্দার সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া অপসারণ চরফ্যাশনে কলেজ ঘাটলা নির্মাণে অনিয়মের অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি উপকূল যুব সংগঠনের আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে নারায়ণগঞ্জ এসআরবি -১১

চরফ্যাশনে কলেজ ঘাটলা নির্মাণে অনিয়মের অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি উপকূল যুব সংগঠনের

Montu Rahman / ১২ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

​চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ঘাটলা নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের সংশয় প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘উপকূল যুব সংগঠন’ এবং শিক্ষার্থী ও এলাকাবাসী।
​প্রাপ্ত তথ্য ও স্থান পরিদর্শনের ভিত্তিতে জানা যায়, ভোলা জেলা পরিষদের সৌজন্যে ২০২৪–২০২৫ অর্থবছরে ‘ওসমানগঞ্জ জনতা বাজার ডিগ্রি কলেজের ঘাটলা নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পটির প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা ২৬ পয়সা।
​সম্প্রতি স্থানটি পরিদর্শনের পর স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা জানান, নির্মাণকাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে দৃশ্যমান প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ঘাটলাটির কাঠামোগত স্থায়িত্ব ও মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি অনুমোদিত নকশা ও প্রাক্কলনের (Estimate) সাথে বাস্তবে করা কাজের সামঞ্জস্য রয়েছে কি না—তা নিয়েও স্থানীয়দের মনে প্রবল সন্দেহ সৃষ্টি হয়েছে।
​অনিয়মের আশঙ্কা দূর করতে ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ‘উপকূল যুব সংগঠন’ ও এলাকার শিক্ষার্থীবৃন্দের পক্ষে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবি পেশ করা হয়েছে।
​সংগঠনটির পেশকৃত দাবিগুলো হলো:
১. প্রকল্পটির অনুমোদিত প্রাক্কলন, নকশা ও কার্যাদেশ (Work Order) জনসম্মুখে উন্মুক্ত করতে হবে।
২. নির্মাণে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত করতে হবে।
৩. প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ও বাস্তব ব্যয়ের হিসাব নিরপেক্ষভাবে যাচাই করতে হবে।
৪. সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে কাজের পরিমাণ ও মান সরেজমিনে তদন্ত করতে হবে।
৫. নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিম্নমানের বা ত্রুটিপূর্ণ কাজ সংশোধন করার কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৬. তদন্তে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য জনগণের কাছে স্বচ্ছতার সাথে প্রকাশ করতে হবে।
​এ বিষয়ে ‘উপকূল যুব সংগঠন’-এর প্রতিনিধিরা জানান, “আমরা কোনোভাবেই এলাকার উন্নয়নমূলক কাজের বিরোধী নই। তবে সরকারি অর্থ মানেই জনগণের কষ্টার্জিত অর্থ। উন্নয়নের নামে নিম্নমানের কাজ কিংবা অপচয় মেনে নেওয়া যায় না। আমরা কেবল অনিয়ম বন্ধ করে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি টেকসই নির্মাণকাজ সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
​ঘাটলা নির্মাণকাজটি দ্রুত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD