নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের আওতাধীন শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় মদসহ ২ জন কারবারিকে আটক করেছে। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ‘এম ভি তাসলিমা’ নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
গত বুধবার ( ০৩ অক্টোবর ২০২৬) তারিখ দুপুর ১৩.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ দল সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদী এলাকায় ‘এম ভি তাসলিমা’ নামক বাল্কহেডটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ‘ব্ল্যাক হুইস্কি’ উদ্ধার করা হয়।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নৌ পুলিশ ঘটনাস্থল থেকেই দুই আসামিকে আটক করে এবং মাদক বহনে ব্যবহৃত বাল্কহেডটি তাদের হেফাজতে নেয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ নৌপথ গড়তে নৌপুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD