• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ১ জন সহযোগী গ্রেফতার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাউজানে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ রায়হানের ৩ সহযোগী গ্রেপ্তার অভিযোগের মুখে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ; দুদক অনুসন্ধানের দাবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Montu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা নির্দেশনায় প্রত্যেক থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ মুনসুর আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া সাকিনস্থ শহীদ জিয়া হলের সামনে থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। ১। আসমা বেগম (৪৫), স্বামী-মোঃ জোবায়ের, পিতা-ঠান্ডা মিয়া, মাতা-হাসিনা বেগম, সাং-লেদা ক্যাম্প, ব্লক-এফ, বাড়ী নং-২৩০, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং তার সহযোগী আসামী ২। ফিরোজ আলম (৪৫), পিতা-মৃত নজির আহমেদ, মাতা-মইয়ুস খাতুন ও ৩। মোঃ সাবের (৩২), পিতা-কবির আহমেদ, মাতা-হাসিনা বেগম, উভয় সাং-কচুবুনিয়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামি ১। আসমা বেগম (৪৫)’কে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করায় তিনি তার পেটের ভেতরে কস্টেপ দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ৪০টি প্যাকেটে রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট তার পায়ুপথ দিয়ে বের করে দেয়। উক্ত ৪০ টি প্যাকেট থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD