• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ” শুরু লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর জামালগঞ্জে ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ইমাম হয়রানি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি যশোর শামস উল হুদা মাঠে ফুটবল ও স্বপ্ন পাঠশালা বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ১ জন সহযোগী গ্রেফতার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাউজানে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ রায়হানের ৩ সহযোগী গ্রেপ্তার

চুনারুঘাট সীমানা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় : এক ব্যক্তির ১ লক্ষ টাকা জরিমানা

Montu Rahman / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আজিজুর রহমান (হবিগঞ্জ)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজারবাজার বালুমহালের আশ্রাবপুর এলাকায় সীমানা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে সাহেব আলী (পিতা-সিরাজ আলী) নামের এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

আটককৃত সাহেব আলী উপজেলার উত্তর নরপতি এলাকার বাসিন্দা।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫.৪৫ ঘটিকায় রাজার বাজার ব্রিজের মাত্র ১ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানান, বালুমহালের সীমানা বহির্ভূত স্থান সম্পর্কে তারা অবগত ছিলেন না।

পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানা অনাদায়ে শাস্তির বিধান থাকলেও আটককৃত ব্যক্তি তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।

একই সাথে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সীমানার মধ্যে বালু উত্তোলনের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে, পরিবেশ রক্ষায় এবং ব্রিজের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রক্ষায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD