• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

Montu Rahman / ৩ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশ
২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে । নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঢাকেশ্বরী বাজার, সোনা চরা এলাকায় গত শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২,৪০ টায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় অজ্ঞাতনামা ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বর্ণের দোকানে প্রবেশ করে। দোকানে উপস্থিত ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ নিয়ে যায়। লুন্ঠন মালামালের আনুমানিক বাজার মূল্য ২৬,৪৩,০০০/- (ছাব্বিশ লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা মালামাল লুন্ঠন করে নিয়ে যায় মর্মে মামলার বাদি এজাহারে উল্লেখ করেন। ডাকাতির ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানতে পেরে নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাসহ একাধিক টিম তাৎক্ষণিকভাবে তদন্ত ও অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার ২৭ সেপ্টেম্বর রাত ২.০০ ঘটিকা থেকে সকাল ০৮.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় জড়িত মোট ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ০৩ জন ডাকাতির ঘটনায় সরাসরি অংশগ্রহণ করে এবং ০২ জন দোকানের বাইরে অবস্থান করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

১। আনোয়ার হোসেন উরেফে আলী হোসেন (৩২), পিতা- মতি মিয়া, সাং- সোনাচড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে দন্ডবিধির বিভিন্ন ধারার ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
২। মোঃ মিজান (২৬), পিতা- ফজলুল হক, সাং- সোনাচড়া ১নং ঢাকেশ্বরী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জরিত
থাকার ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
৩। মোঃ অনিক (২২), পিতা- মোশাররফ হোসেন, সাং- উত্তর লক্ষণখোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জরিত
থাকার ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
৪। সুমন বেপারী (৩৮), পিতা- মৃত আব্দুল মতিন বেপারী, সাং- শোলারচর, থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ।
৫। রাজু আহমেদ (২৪), পিতা- আবুল হোসেন, সাং- সোনাচড়া ২৬ নং ওয়ার্ড, থানা- কন্দর, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে ডাকাতির ঘটনায়
জরিত থাকার ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

উদ্ধারঃ অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ও ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার ও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত

আলামতের মধ্যে রয়েছে-

১। মোট ১৩৭০০ টাকা, ২।১২ ভরি রুপা (তন্মধ্যে নুপুর ৩ জোড়া, চুরি ২টি আংটি, ৫ টি), ৩। স্বর্ণ ও রূপার প্রলেপ দেয়া দুইটি রুলি (চুড়ি),, ৪। ১ টি স্বর্ণের নাকফুল।
৫। এছাড়া ঘটনার সময় ডাকাতদের হাতে থাকা দেশীয় তৈরি ১৮ ইঞ্চি একটি লম্বা ছুরি, ১ টি ১২ ইঞ্চি লম্বা ছুরি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
ভিডিও ফুটেজ অনুযায়ী ডাকাতের সময় ডাকাতের পরনে থাকা শার্ট, গেঞ্জি, প্যান্ট উদ্ধার করা হয়েছে।

উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্তকরণ ও গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিমের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জামাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD