• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন  – মোশাররফ হোসেন এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন অপরাধের১৭ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ

Montu Rahman / ৫ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার বন্দরে বৈষম্য বিরোধী মামলায় ১ জন ১৫২ পিস ইয়াবা সহ ২ জন ডাকাতি মামলায় ৫ জন বিভিন্ন অপরাধে মোট ১৭ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রবিবার ( ২৭/০৯/২০২৬) তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকা হইতে বন্দর থানার, এফআইআর নং-১১, তারিখ- ০৮ নভেম্বর, ২০২৫; জি আর নং-৪৩১, তারিখ- ০৮ নভেম্বর, ২০২৫; ধারা- ৬/৭/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এর আসামী ১। মোঃ সোহান (২৪), পিতা- আঃ কুদ্দুস মিয়া, মাতা-মমতাজ বেগম, সাং-স্বল্পেরচক চিতাশাল, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ)/ মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় রবিবার ( ২৭/০৯/২০২৬) তারিখ বন্দর থানাধীন বিভিন্ন এলাকা হতে নারায়ণগঞ্জ এর বন্দর থানার ,এফআইআর নং-৫৯, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৪৩৪, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০২৬; সময়- ২২.১০ ঘটিকা ধারা-395/397, The Penal Code, 1860;এর আসামী ডাকাত ২। সুমন বেপারী (৩৮), পিতা-মৃত আঃ মতিন বেপারী, সাং-শোলারচর, থানা-সদর, জেলা-মুন্সীগঞ্জ, ৩। মোঃ অনিক (২২), পিতা-মোশারফ বেপারী, সং-উত্তর লক্ষণখোলা (২৬), পিতা-ফজলুল হক, সাং-সোানাচড়া ১নং ঢাকেশ্বরী, ৬। আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২), পিতা- মতি মিয়া, সাং-সোনাচড়া, সর্ব থানা-বন্দর, জেলা- নারায়নগঞ্জদের‘কে গ্রেফতার করেন। গ্রেফতারী পরোয়ানা মূলে রবিবার ২৭/০৯/২০২৬ তারিখ রাতে বন্দর থানা এলাকা হতে ৭। মোঃ খোকন, পিতা- মোঃ নুরুল ইসলাম, স্থায়ী: (আলীনগর নতুন মসজিদ সংলগ্ন), উপজেলা/থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। ২৭/০৯/২০২৬ তারিখ রাতে বন্দর থানা এলাকা হতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা ধারায় ৮। আরিফ হোসেন (৪০) পিতা- মোহাম্মদ হোসেন, মাতা-সুফিয়া বেগম, সাং- লক্ষনখোলা, ৯। মো: পারভেজ (৩৩) পিতা- আবদুল মালেক, মাতা- আসমা আক্তার ডালিয়া, সাং- লক্ষনখোলা, উভয় থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়। ২৭/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০৪ (চার) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়।

গত শনিবার ২৬/০৯/২০২৬ খ্রি. ২২.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন এর ঘাড়মোড়া কাজিবাড়ি সাকিনস্থ ছানা মিয়ার হাঁসের খামারের ভিতর হইতে জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক দেশীয় অস্ত্রসহ অস্ত্র আইনের নিয়মিত রুজুকৃত অস্ত্র মামলার আলোচিত অস্ত্রধারী ১০। মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯), পিতা- আমান উল্লাহ ওরফে আমু মিয়া, মাতা- হেনা বেগম, সাং- সুচিয়ারবন্দ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ১১। মোঃ রিফাত হাসান (২৬), পিতা- মোঃ খোরশেদ আলম, মাতা- মোসাঃ রিনা বেগম, সাং- জিওধরা (চৌরাস্তা), থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়‘কে গ্রেফতার করা হয় ও ইং ২৬/০৯/২০২৬ খ্রি. দুপুর ১৫.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল বন্দর থানাধীন শাহী মসজিদ সংলগ্ন বউবাজার মোসাঃ মাজেদা এর মুদি দোকানের ভিতর হইতে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১২। মাজেদা বেগম(৫২), পিতা-মৃত চান মিয়া, মাতা-মৃত মরিয়ম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- শাহী মসজিদ (সংলগ্ন দত্তবাড়ী), উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ‘কে এবং ইং ২৬/০৯/২০২৬ খ্রি. ২০:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা সাকিনস্থ জনৈক আঃ রহিম এর টিনশেড বসতঘরের ভিতর হইতে অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১৩। মোজাম্মেল হোসেন @ বাবু (৩৩), পিতা-মৃত আঃ রহিম, মাতা-মৃত পারুলল বেগম, সাং- দড়ি সোনাকান্দা, উপজেলা/থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ১৭ জনকে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD