সিলেট জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত শুক্রবার ( ২৫/০৯/২০২৬)খ্রিঃ রাত আনুমানিক ০০.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব দরগা গেইট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর বিপরীত পাশে বাটা শোরুম এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে । অভিযানে একটি মোটোরসাইকেলসহ ধৃত আসামী ১। ইছকন্দর আলী (৪৬), পিতা-মৃত কুতুব আলী, মাতা-মৃত ময়মনা বিবি, গ্রাম- মারপসি, পোস্ট- কান্দগাও, থানা- দোয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ। আসামির হেফাজত হতে ২১ পিস ইয়াবা এবং নগদ ২,১০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ০৩.৪৫ ঘটিকায় জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারস্থ জালালাবাদ টেলিকম নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ২। আব্দুল আউয়াল খান (৪১), পিতা-মিমবর খান, মাতা-আজিরুন নেছা, গ্রাম-কালারুকা, ডাকঘর- ইসলামগঞ্জ, থানা- জালালাবাদ, জেলা- সিলেট এর হেফাজত হতে ৩১০ পিস ইয়াবা ও নগদ ২৪,০২০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে সর্বমোট ৩৩১ পিস ইয়াবা ও নগদ ২৬,১২০ টাকা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৩, তারিখ-২৫/০৯/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০ (ক)/৩৮/৪১ রুজু হয়। আসামিদের‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD