• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

Montu Rahman / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দলের কঠিন সময়, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দাবি রয়েছে বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আক্কাস আলীর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, সাহস ও দলের প্রতি আনুগত্যকে নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরছেন তিনি।

দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের কাছে তিনি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থাকার অভিজ্ঞতাকে সামনে রেখে এবার আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন তিনি।

রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আক্কাস আলী। তিনি বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আক্কাস আলীর সমর্থকদের ভাষ্য, দলের সুসময়ে নয়, বরং দুঃসময়ে যারা সংগঠনের পাশে থেকে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের রাজনৈতিক ত্যাগ ও ভূমিকা মূল্যায়নের সময় এসেছে। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে আক্কাস আলী বীরগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আক্কাস আলী বলেন, “দলের কঠিন সময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। মানুষের সুখ-দুঃখেও পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব বীরগঞ্জ গড়ে তুলতে কাজ করতে চাই।”
তিনি আসন্ন নির্বাচনে বীরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD