• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কুষ্টিয়া-রাজশাহী জুড়ে মাদক সিন্ডিকেটের একক নিয়ন্ত্রণ; একাধিক মামলার আসামি অনিতা রানীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট চোর, বাঁচার জন্য ফোন করলেন ৯৯৯ নম্বরে ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার কুমিল্লা জেলার বিভিন্ন থানায় মাদক বিরোধী অভিযান ইয়াবা গাঁজা মদ,ইস্কাপ সহ ৯০ জন গ্রেফতার মহিপুুরে কারিতাসের আয়োজনে কেঁচোসার (ভার্মিকম্পোস্ট) উৎপাদন, বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাঁশখালী থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার নওগাঁ ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারী গ্রেফতার চায়না দুয়ারী’ রিং জালের ছড়াছড়ি, অস্তিত্ব সংকটে দেশীয় মাছ,অবশেষে অভিযান পরিচালনা করে জাল পুড়িয়ে ধ্বংস

দৌলতপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Muntu Rahman / ১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত মোজ্জামেল হকের ছেলে জাকিরুল ইসলাম জ্যাকি’র বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন৷
বৃহস্পতিবার বিকালে তার নিজ বাসভনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাকিরুল ইসলাম জ্যাকি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি লক্ষ করছি আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ও আমার পরিবারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যাতে আমার এলাকাজুড়ে আমার ও আমার পরিবারের মান সম্মানের ক্ষতি হচ্ছে । আপনাদের আর একটি বিষয় জানিয়ে রাখি, বিগত দিনে আমি ইউপি সদস্য নির্বাচন করি এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনেও আমি নির্বাচন করবো বলে আলোচনায় আছি। যাহার কারনে আমার রাজনৈতিক প্রতিপক্ষ শত্রুতা শুরু করেছে।এবং রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমার ভাইকে ষড়যন্ত্র করে গ্রেফতার করায়েছে। গ্রেফতার করানোর পরে আমার প্রতিপক্ষরা আমার নামে মিথ্যা মাদক ব্যবসা সহ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা সম্পর্ণ ভিত্তিহীন। আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী আমার ব্যবসার বয়স প্রায় ১২ বছর। আমি নাকি গার্মেন্টস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করি এমন অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। যাহার আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাহারাই বিগত দিনে কার ছত্রছায়ায় কি করেছে, এখনো তারা কি করছে তার সঠিক তদন্ত চাই। তাছাড়া আমি নাকি প্রশাসন কে ব্যবহার করে মানুষকে হয়রানি করে টাকা ইনকাম সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত আছি বলে এমন অপপ্রচার চালাচ্ছে, আমি সকল ঘটনার সঠিক তদন্ত চাই। যারা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের ও বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD