• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন

Montu Rahman / ১৮৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদয়ন মোড় (আলাউদ্দিন হোটেল) থেকে রেল স্টেশন (কলাপট্টি) পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. ময়েজ উদ্দিন, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের চুক্তিমূল্য ১২ লাখ ৬০ হাজার ২৬৩ টাকা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। ইউনিব্লক সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD