• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার

Muntu Rahman / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার

চুনারুঘাট উপজেলার ৭নং উবহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিশিষ্ট সমাজসেবক, এনজিও কর্মকর্তা ও জনপ্রিয় যুব সংগঠক রিপন তরফদার।উবহাটা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নানামুখী সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছেন।রিপন তরফদার পেশাগতভাবে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠক হিসেবে পরিচিত। অবহেলিত উবহাটা ইউনিয়নের মানুষের ভাগ্যেন্নয়নে এবং তাদের পাশে দাঁড়িয়ে কল্যাণকর কিছু করার স্বপ্ন নিয়েই তিনি এবার চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।এলাকার তরুণ ও যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে তিনি দীর্ঘসময় ধরে মাঠপর্যায়ে কাজ করছেন। যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে উবহাটা ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া ক্লাবে তিনি নিয়মিত নিজস্ব অর্থায়নে খেলাধুলার সামগ্রী বিতরণ করে আসছেন। তরুণদের উদ্দেশ্যে তিনি সবসময় বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে মাঠের খেলাধুলার বিকল্প নেই।”এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, রিপন তরফদার করোনাকালীন সংকটসহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। উবহাটা ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষার প্রসার এবং দরিদ্র মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছেন। একজন সৎ, শিক্ষিত ও তরুণ সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই তিনি ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন।নির্বাচনী প্রস্তুতি ও স্বপ্নের কথা জানতে চাইলে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রিপন তরফদার বলেন, “আমার জন্ম এই উবহাটা ইউনিয়নে । এখানকার মানুষের দুঃখ-কষ্ট আমি কাছ থেকে দেখেছি। উবহাটা ইউনিয়নের মানুষকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখি। অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি চেয়ারম্যান পদের চেয়ে জনগণের সেবক হয়ে সারাজীবন মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। আশা করি, আগামী নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD