র্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫-শে জুলাই ২০২৬ ইং তারিখ রাত- ০৯-টা ৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিত রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাজিরপাড়া পুলিশ ফাঁড়ী জনৈক রবিউল এর চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ২০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার কৃত আসামীরা হলো যথাক্রমে, ১/ মোঃ রবিউল্লাহ (৩০), পিতা- মোঃ মিলন মিয়া, সাং-পানিশ্বর, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ২/ মোঃ জনি মাহমুদ (৩০), পিতা- মোঃ জয়নাল আবেদিন, মাতা- আলতা বানু, সাং- কুহাড় ৩-নং ওয়ার্ড, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহীদ্বয়’কে গ্রেফতার করে। ধৃত আসামি মোঃ রবিউল্লাহ (৩০) তাহার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া হইতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপাযে সংগ্রহ পূর্বক আসামী মোঃ জনি মাহমুদ (৩০) এর নিজ এলাকা রাজশাহীতে পরস্পর যোগসাজোসে ক্রয়-বিক্রয করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিভিন্ন উপাযে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারের বিষয়টি আজ রবিবার (২৬-জুলাই ২০২৬ ইং) সিপিএসসি র্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
Devoloped By WOOHOSTBD