কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আগামী ২৭ জুনের ময়মনসিংহ মহাসমাবেশকে সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে যোগদানের উদাত্ত আহ্বান জানান।
তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জনদুর্ভোগ নিরসনে এই মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লিফলেট বিতরণ ও মিছিলে কটিয়াদী উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন,অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,আমীর,কটিয়াদী উপজেলা জামায়াত,অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক আমীর,কটিয়াদী উপজেলা,
সাইদুল হক (বিএসসি) নায়েবে আমীর, কটিয়াদী উপজেলা,মাওলানা মাহমুদুল হাসান,সেক্রেটারি, কটিয়াদী উপজেলা,
মাওলানা শফিকুল ইসলাম মোড়ল – সাবেক ভাইস চেয়ারম্যান,কটিয়াদী উপজেলা পরিষদ,মাওলানা আ: আওয়াল বায়তুলমাল সেক্রেটারি,কটিয়াদী উপজেলা,জামাল উদ্দিন মাস্টার,অফিস সেক্রেটারি,কটিয়াদী উপজেলা,আনিসুজ্জামান রুবেল মাস্টার,আমীর, কটিয়াদী পৌর জামায়াত,আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় ও পৌর শাখার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।
এসময় নেতৃবৃন্দরা কটিয়াদী বাজারের ব্যবসায়ী,পথচারী এবং সাধারণ মানুষের হাতে আগামী ২৭ জুনের মহাসমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
Devoloped By WOOHOSTBD