• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা

Montu Rahman / ১৪০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরের স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী’র গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টায় এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা যায়, সীমান্ত পরিস্থিতি ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল সফরে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল প্রথম আলোকে বলেন, পুশ ইনের চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির নেতা–কর্মীরা এদিন সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন। বেলা সাড়ে ১১টার দিকে সাদিপুর এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে তাঁরা মতবিনিময় ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।
সফরকালে বেনাপোল চেকপোস্ট থেকে বাজার এলাকায় পৌঁছালে তার বহর লক্ষ্য করে আকস্মিকভাবে হামলা চালানো হয়। হামলার সময় বহরে থাকা গাড়িগুলোকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলাকারীরা এসময় ডিমও নিক্ষেপ করে। এনসিপির কয়েকজন নেতা বলেন ছাত্রদলের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে।
তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক-সহ দলের কেন্দ্রীয় নেতারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি।
হামলার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, হামলার পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বহরে থাকা এনসিপি নেতারা বলেছেন হামলার সাথে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের স্থানীয় একটি গ্রূপ জড়িত। তবে কোন নাম বলেনি নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD