• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে আদালতের আদেশ অমান্য করে বসতি নির্মানের অভিযোগ ক্ষতিপূরণ পেলেন ইটভাটার পাশে থাকা অর্ধশতাধিক কৃষক তাহিরপুরের চারটি অস্থায়ী পশুর হাট ইজারায় শুভঙ্করের ফাঁকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ অজ্ঞাত আসামি গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ভারতীয় বিপুল পরিমান জিরা ফুসকাসহ আটক-১ ঈদ-উল আযহার উপলক্ষে শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুহেল মিয়া। আলীপুরে ভূমিদস্যুদের অপকীর্তিতে পিবিআই কর্তা রিফাত ইমরান চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে একটি আইস ফ্যাক্টরিকে আর্থিক জরিমানা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে কিশোরগঞ্জে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা

Muntu Rahman / ৫ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং দলীয় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে ) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু), যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা, ওবাইদুল পাঠান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী ৩০ মে তার ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ও স্থানীয়ভাবে সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD