• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব জাকের মঞ্জিলের গোলাপ প্রতীক প্রত্যাশী হেলাল মিয়া এবারও শানখলা ইউনিয়নে প্রার্থী তাহিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস: মাঠে প্রস্তুতি নেই, আয়োজনে সমন্বয়হীনতার অভিযোগ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ ফিরছে শনিবার, ঋণের বোঝা নিয়ে দিশাহারা পরিবার নিয়ামতপুরে সেচের পানি না পেয়ে ফসলহানির অভিযোগ, কৃষকদের মানববন্ধন কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ পাতারগাঁও খেয়াঘাটে টাকা আদায় বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার”

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

Montu Rahman / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬।
​মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। এরপর ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী একযোগে এই মেলার উদ্বোধন করেন তারেক রহমান।১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত।ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা ও সদর উপজেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস।
২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে নাগরিকরা ১৬১২২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

​একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে স্বচ্ছ ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমেই তার সরকারি স্বীকৃতি মেলে। বর্তমান সরকার ভূমি সেবাকে পুরোপুরি জনবান্ধব ও জটিলতামুক্ত করতে কাজ করে যাচ্ছে।
​
​উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদসহ জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD