• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের নিকলীতে চেনা রাজত্বে ফিরছেন ডিবি হারুনের বিতর্কিত ক্যাশিয়ার মোকাররম সর্দার) ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের বহুল আলোচিত যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর ৫ টি গার্ডার ভেঙে পড়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি ফজলে হুদা বাবুল বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার হুমকি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যৌথ প্রেস বিবৃতিতে ৮৫ জনের সংহতি ও স্বাক্ষর কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ প্রাণনাশের হুমকি পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের

Muntu Rahman / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের প্রায় সকল গণমাধ্যমের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান উদ্বোধনী বক্তব্য দেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের সামগ্রিক পর্যালোচনা করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

সংবাদকর্মীদের মধ্যে বিভিন্ন প্রশ্ন এসেছে। দলের ব্যাপারে পরামর্শ এসেছে। ছাত্রী উইং গঠন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্ন এসেছে।

পরামর্শ ও পর্যালোচনার প্রেক্ষিতে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বিভিন্ন প্রশ্নের ওপরে আলোকপাত করেন। বিশেষ করে সমঝোতা ভেঙ্গে যাওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। কারণ হিসেবে পীর সাহেব চরমোনাই বলেন, সমঝোতায় নতুন দলের সংযুক্তি ও তাদের আসন বন্টনের বিষয়ে সমঝোতায় আগে থেকেই থাকা দলগুলোর সাথে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেয়া, ভারত-আমেরিকার সাথে গোপন বৈঠক করা, ইসলাম অনুয়ায়ী দেশ পরিচালনা না করে বিদ্যমান আইনে দেশ পরিচালনা করার অঙ্গিকার করা, মার্কিনীদের সাথে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রবাদী বলে সার্টিফাই করার প্রেক্ষিতে সমঝোতা ভেঙ্গে যায়। এরপরেও নানা প্রচেষ্টা করা হয়। কিন্তু সমঝোতা রক্ষা করা যায় নাই।

পীর সাহেব চরমোনাই বলেন, কেবল এমপি ও মন্ত্রীত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই আমরা অটল-অবিচল থাকবো। আগামীতেও এর ভিত্তিতে জোট হতে পারে।

জুলাই সনদের ব্যাপারে পীর সাহেব চরমোনাই বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তার ওপরে আস্থা রাখতে চাই।

নির্বাচন পরবর্তী কাজের ব্যাপারে বলেন, নির্বাচনের পরে একটি বিশেষ পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছি। দলের ভেতরে নানা সংস্কার চলছে। প্রশিক্ষণের কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকে গোলামীর চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবী করেন পীর সাহেব চরমোনাই।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, বিজেপি যা করছে তা কোন সভ্যরাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবী মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।

আলাপচারিতায় পীর সাহেব চরমোনাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD