• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।। সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা

প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় সাইফুল ইসলামের বিরুদ্ধে নারীর হেনস্তার অপ্রচার

Montu Rahman / ২৭৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

ভোলা চরফ্যাশন প্রতিনিধি

১৮৮ নং মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তারের বিভিন্ন অনিয়ম এবং সেচ্চাচারিতার প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:সাইফুল ইসলামের বিরুদ্ধে নারীর হেনস্তার অভিযোগ এনে অপ্রচার চালাচ্ছে একটি মহল। অপপ্রচারের প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারী বিকেলে সংবাদ সম্মেলনে করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক নানা অনিয়ম দীর্ঘদিন ধরে করে আসছেন প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম ও সহকারী

শিক্ষিকা খালেদা আক্তার। এসব বিষয়ে সাইফুল ইসলাম প্রকাশ্যে প্রতিবাদ ও সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করলে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নারী হেনস্তার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগকারীদের ভাষ্য, তাকে জড়িয়ে প্রকাশিত আরটিভি অনলাইন ও বিভিন্ন পত্রিকা প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট বটে। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লিখিত অভিযোগে আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এব্যাপারে আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম বলেন, আমি বিদ্যালয়ে কোনো অনিয়ম ও দুনীতি করিনি। সহকারী শিক্ষক ও শিক্ষিকা একজন অন্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে আবেদন দিয়েছে।

সময় আমাকে হেনস্তা করার চেষ্টা করেছে। সহকারী শিক্ষিকা খালেদা আক্তার বলেন, আমি প্রতিষ্ঠানে কোনো অনিয়মের সাথে জড়িত নয়। আমার সহকর্মী সাইফুল স্থানীয় সন্তান হওয়ার কারণে বিভিন্ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD