• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।। সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা

বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’–এর নামে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

Montu Rahman / ৪২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে কথিত বিদেশি অর্থায়নের একটি প্রকল্পের নামে চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS) নামে একটি প্রতিষ্ঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প চালুর কথা বলে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কয়েকজন টাকা জমা দিয়েছেন বলেও জানা গেছে। তবে প্রকল্পের সরকারি অনুমোদন বা তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি।

ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল দাবি করেন, টাকা লেনদেনের প্রতিবাদ করায় তাকে হয়রানি করা হচ্ছে।

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD