সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় ৯ই ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ রোজ সোমবার দুপুর ২ ঘটিকার সময় চৌহালী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে হাত পাখা প্রতীকের ত্রয়োদশ সংসদ নির্বাচনের সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী,সংসদ সদস্য পদপ্রার্থী, ৬৬ সিরাজগঞ্জ -৫(বেলকুচি,চৌহালী,এনায়েতপুর) উক্ত হাত পাখার নির্বাচনী জনসভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর আব্দুস সাত্তার,সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌহালী উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মওলানা আব্দুস সামাদ,সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা। মওলানা রেজাউল করিম, সভাপতি বেলকুচি উপজেলা, মুফতি আলমগীর হোসাইন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এনায়েতপুর থানা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শরিয়াহ (কুরআন ও সুন্নাহ) ভিত্তিক আইন বাস্তবায়নের লক্ষ্যে হাত পাখা প্রতীক নিয়ে দেশে ন্যায় ও ইনসাফের সংগ্রামকে আরও শক্তিশালী করার উদ্দেশ্য কাজ করে যাচ্ছি। যান কারনেই সবার কাছে হাত পাখা মার্কায় ভোট চান সকল বক্তরা। প্রধান অতিথি সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী বলেন। আমরা নির্বাচিত হলে সকল প্রান্তিত ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সকল কৃষি উপকরণ বিনামূল্যে প্রদান করা হবে। চৌহালীর নদী ভাঙ্গন রোধ করা ও রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মান করা হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে। অন্যায় দুর্নীতির ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
অনুষ্ঠান চলাকালীন সময় নামাজের হলে অনুষ্ঠান বিরতি করে মাঠেই নামাজ আদায় করে।
অনুষ্ঠানটির আয়োজন করে,ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনায়েতপুর থানার ও চৌহালী উপজেলা ও থানার নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD