• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

কটিয়াদীতে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৩৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন (১২ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দিনের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঐতিহ্যবাহী কটিয়াদী সরকারি কলেজ মাঠে বিপুল সংখ্যক লোক সমাগমের উপস্থিতে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন।

এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, আশফাক আহমেদ জুন, শহীদুজ্জামান কাকন, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ ও নির্বাচনী জোটের শরিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এডভোকেট জালাল উদ্দীন বলেন,
আমরা ক্ষমতায় গেলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো যাতে তারা স্বাবলম্বী হতে পারে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি তাদের বিভিন্ন ভাষা শেখার ব্যবস্থা করবো যাতে তারা বিভিন্ন দেশে নিজেদের কর্মসংস্থানের সুযোগ লাভ করতে পারে। বিশেষ করে কৃষকদের জন্য থাকবে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে তারা স্বল্পমূল্যে সার ও কীটনাশক ক্রয় করতে পারবেন।

তিনি আরো বলেন- আমার যা পাওনা আমি তা পেয়েছি,এখন আপনাদের পাওনা বুঝিয়ে দিতে এসেছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের দুঃখে-সুখে আমার দরজা সবসময় খোলা থাকবে।

পাশাপাশি কটিয়াদী-পাকুন্দিয়ার সাধারণ মানুষের সকল ধরনের সমস্যা সমাধানে তিনি নিজেকে সর্বদা নিয়োজিত রাখার মাধ্যমে সকলের সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দরা আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে সকলের প্রচেষ্টায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD