• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

ভেড়ামারার বুকে দাঁড়িপাল্লার বিশাল মিছিল। আব্দুল গফুরের মিছিল জনসমুদ্রে পরিণত

Muntu Rahman / ১১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজে মেতেছে। তারই ধারাবাহিকতায় ভেড়ামারা শহরে আজ বিকেলের মিছিল এক বিশাল মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল গফুর-এর সমর্থনে এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে এই বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।

মিছিলটি ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী ও সমর্থকের ঘরে ঘরে খবর দাও, গফুর ভাইকে ভোট দাও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম। এছাড়াও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা আমির মো. জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তারিক ইসলাম ও মো. তারিক আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুষ্টিয়া-২ আসনে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ‘দাঁড়িপাল্লা’। তারা দাবি করেন, জনসমর্থনের এই ঢল প্রমাণ করে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুর একটি শক্ত অবস্থানে রয়েছেন। দাঁড়িপাল্লার ভূমিধস জয় জয় হবে ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD