• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ র‍্যাবের রোবাস্ট পেট্রোল মহড়া ও চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ভেড়ামারায় বিসমিল্লাহ ফার্নিচার’র গোডাউন ঘর ভাংচুর ও লুটপাট। থানায় লিখিত অভিযোগ দায়ের ব্যানার-লিফলেটে নিজেকে ‘অধ্যাপক’ দাবি জামায়াত প্রার্থীর, বাস্তবে সহকারী অধ্যাপক কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

Muntu Rahman / ৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভা ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সফল সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি তার বক্তব্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। সবার আগে বাংলাদেশ স্লোগান সামনে রেখে
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সারওয়ার জাহান, জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD