• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্যানার-লিফলেটে নিজেকে ‘অধ্যাপক’ দাবি জামায়াত প্রার্থীর, বাস্তবে সহকারী অধ্যাপক

Montu Rahman / ৩৯৫ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সানাউল্লাহ আস সুদাইস হিজলা উপজেলা প্রতিনিধি :

বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার তাঁর নির্বাচনী প্রচারণার ব্যানার ও লিফলেটে নিজেকে ‘অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার’ হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে বাস্তবে তিনি অধ্যাপক নন।

খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ আব্দুল জব্বার বরিশাল নগরের সিটি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। একাডেমিক কাঠামো অনুযায়ী, সহকারী অধ্যাপক পদটি অধ্যাপক পদের দুই ধাপ নিচে অবস্থান করে।

নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত জামায়াত প্রার্থীর ব্যানার ও পোস্টারে তাঁর নামের আগে ‘অধ্যাপক’ উপাধি ব্যবহার করা হলেও, নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় তাঁর নাম লেখা হয়েছে শুধু ‘মোহাম্মদ আব্দুল জব্বার’। সেখানে তাঁর পেশা উল্লেখ করা হয়েছে ‘বেসরকারি কলেজ শিক্ষক’।
এ বিষয়ে বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন,

ভোটারদের কাছে মিথ্যা কর্মপরিচয় দেওয়া নির্বাচন আচরণবিধির সরাসরি আওতায় পড়ে না। এটি মূলত প্রার্থীর নৈতিকতার বিষয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল মহানগর সম্পাদক রফিকুল আলম বলেন,
কোনো প্রার্থী যদি নিজের পরিচয় নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন, তাহলে তা তাঁর ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে স্পষ্ট বার্তা দেয়।

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তাঁর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জহির উদ্দিন ইয়ামিন বিষয়টিকে প্রার্থীর ব্যক্তিগত বিষয় উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকার একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে বিজয়ের আশায় মিথ্যার আশ্রয় নেওয়া কোনো প্রার্থীকে তাঁরা সৎ ও যোগ্য প্রতিনিধি হিসেবে বিবেচনা করেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD