চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসদরে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ প্রথম অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটির মাসব্যাপী দোকান ভাড়া ও বিক্রয় উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার রায়হান উদ্দিনের পরিচালনায় বেলুন ও পিতা কেটে মেলার উদ্বোধন করেন সিকিউর সিটি প্রপার্টি ম্যানেজম্যান্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সিকিউর সিটি প্রপার্টি ম্যানেজম্যান্টের ভাইস-চেয়ারম্যান আখতার হোসাইন মামুন, সীতাকুন্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মো.রফিক, সীতাকুণ্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গণি,সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো.তাহের,সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, পৌর বিএনপির সেক্রেটারি সালে উদ্দিন সলু, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সিকিউর সিটি ব্যবসায়িক কমিটির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিকিউর সিটি দোকানগুলোর বিক্রি বৃদ্ধি, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং ক্রেতাদের জন্য একটি নিরাপদ কেনাকাটার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ইলেকট্রনিক্স, হোম সিকিউরিটি ডিভাইস, নজরদারি ক্যামেরা, গ্যাজেট, স্মার্ট লকসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের স্টল স্থান পেয়েছে।
উল্লেখ্য,পুরো ডিসেম্বর মাস ব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সপ্তাহের বিভিন্ন দিনে থাকবে বিশেষ ছাড় ও লটারি ড্রসহ আকর্ষণীয় ইভেন্ট।
মেলার প্রথম দিনে স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মূখরিত হয়ে ওঠেছে।
Devoloped By WOOHOSTBD