• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

পলাশবাড়ীর কাশিয়াবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মায়া-মনি কালী ও দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন

Muntu Rahman / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীর কাশিয়াবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মায়া-মনি কালী ও দূর্গা মন্দিরের উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মায়া-মনি কালী ও দূর্গা মন্দিরের উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু তরনীদাস।

ওই মন্দির কমিটির সভাপতি ধনেশ্বর চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাবু নিকুঞ্জ বিহারী সরকার, সুরেন্দ্র নাথ সরকার, চিত্তরঞ্জন সরকার, নিখিল চন্দ্র সরকার, রঞ্জন কুমার সরকার, সুকমল চন্দ্র সরকার প্রমুখ।

এসময় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ শীল।

উদ্বোধনী অনুষ্ঠানে হরিদাস বাবু তরনীদাস তার বক্তব্যে বলেন, শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরসহ অত্রালাকার সকল মন্দিরের সার্বিক উন্নয়ন কাজে আমি সম্পৃক্ত হতে চাই। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সকল কাজে সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD