• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক তরুণী

Montu Rahman / ১৮৪ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাড়া খ্রিস্টানপাড়া এলাকায় এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সর্বশেষ গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তি এসে বাড়ির ছবি তুলে নেওয়ার ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

দীর্ঘদিনের অভিযোগ
ভুক্তভোগী তরুণীর দাবি, গত আগস্ট মাস থেকে এলাকার কিছু যুবক বিভিন্নভাবে তাকে বিরক্ত করে আসছে।

সেপ্টেম্বর মাসে কয়েকজন যুবক তাদের বাড়িতে ইট ছুড়ে মারে।

অক্টোবর থেকে এক যুবক নিয়মিত কখনও বিকেল, কখনও সন্ধ্যা কিংবা রাতে তার নাম ধরে চিৎকার ও অশ্লীল মন্তব্য করে।

বাড়ির পেছনের রাস্তা দিয়ে হাঁটার সময় কয়েকজন যুবক তার নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া একাধিকবার অচেনা কণ্ঠে “আই লাভ ইউ”সহ বিভিন্ন অশ্লীল ভাষায় ডাকা হয়েছে বলে জানান তিনি। কয়েকটি কণ্ঠ চিনতে পারলেও সরাসরি কাউকে শনাক্ত করতে পারেননি।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে ২ মার্চ দিবাগত গভীর রাতে। তরুণীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ২০ মিনিটে (৩ মার্চ ভোরে) একটি রিকশায় করে দুই ব্যক্তি এসে বাড়ির পেছনে দাঁড়িয়ে কথাবার্তা বলতে থাকে। তাদের একজনকে বলতে শোনা যায়, “কোন বাড়িটা হবে?” অপরজন একটি বাড়ির দিকে ইঙ্গিত করে বলে, “এই বাড়িটা।” পরে একজন আরেকজনকে ছবি তুলতে বললে বাড়ির ছবি তোলা হয়।

ঘটনাটি টের পেয়ে তরুণী বাইরে এলে রিকশাটি দ্রুত স্থান ত্যাগ করে। এরপর থেকেই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি বাইপাস সড়কমুখী ওই এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাশেই একটি রাজনৈতিক দলের ক্লাব রয়েছে, যেখানে কিছু যুবক রাতে আড্ডা ও মাদক সেবন করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী তরুণী প্রাইম ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজি-এর প্রথম বর্ষের ছাত্রী এবং আদিবাসী মাহলি সম্প্রদায়ের সদস্য। তিনি বর্তমানে ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

তিনি প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD