• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ মুষলধারে বৃষ্টির কারণে নিকলীতে ১ ঘণ্টা বিলম্বে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত কুয়াকাটায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি টীম ।

কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিধান

Muntu Rahman / ৭১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান করা হয়।

সোমবার (২ মার্চ) কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন সদ্য পদোন্নতি প্রাপ্ত কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্য(এসআই) মোঃ বাছেদ মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন।

এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মো: সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন সদ্য পদোন্নতি প্রাপ্ত সদস্যদের কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পাশাপাশি তিনি পদোন্নতি প্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
পুলিশ সুপার তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন,পদোন্নতি একটি সম্মানজনক স্বীকৃতি হলেও এর সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা বহুগুণে বৃদ্ধি পায়। তিনি নতুন পদে অধিষ্ঠিত সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, নিরপেক্ষতা বজায় রাখা এবং সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। অনুষ্ঠানের একপর্যায়ে পদোন্নতি প্রাপ্ত সদস্যগণ বাহিনীর মর্যাদা রক্ষা ও জনগণের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা পুলিশ কিশোরগঞ্জ দৃঢ়ভাবে বিশ্বাস করে, পদোন্নতি প্রাপ্ত সদস্যগণ তাঁদের নবপ্রাপ্ত দায়িত্ব যথাযথভাবে পালন করে বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD