• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

চাঁচড়ায় বিএনপি সম্পাদক ফজলুর চাঁদাবাজি খবর দারিতে অতিষ্ট মানুষ

Muntu Rahman / ২১১ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলমসহ কয়েকজন নেতার খবরদারিতে মূলদল, যুবদল ও ছাত্রদল রাজনীতি করা কষ্টকর হয়ে পড়েছে। এরই জের ধরে যুবদল বিলুপ্ত হয়েছে। ছাত্রদলের এখন নাভিশ্বাস চরমে। নেতা কর্মীরা মুখ খুলতে শুরু করেছে। একটি সিন্ডিকেট তৈরি করে তার মাধ্যমে অপকর্ম করছে বলে জোর অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের ছত্রছায়ায় ১০নং ইউনিয়নটিতে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে সাধারণ ভোটাররা।
বেসুমার চাঁদাবাজীর মাধ্যমে আখের গোছাতে ব্যাস্ত জমি বিক্রি করতে এই সিন্ডিকেট কে টাকা চাঁদা দিতে হচ্ছে।
১০ নং চাঁচড়া ইউনিয়নের বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি যার সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, সেক্রেটারি ফজলুল আলম ও সাংগঠনিক মেহেদী হাসান ছমির।
এই ইউনিয়নের যুবদল যা ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে সম্প্রতি। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন মেহেদী হাসান টোটা ও সদস্য সচিব রুবেল হাসান।
একই ইউনিয়নের ছাত্রদল কমিটির আহ্বায়ক মিনহাজুল রহমান শান্ত এবং সদস্য সচিব সাহারিয়া আপন ফাহিম বিস্বাস।
সূত্র জানায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম কাউকে মানুষ মনে করছেন না। তার কয়েক জন অনুসারী নিয়ে তিনি ধানের শীষ প্রতীকের ভোট মাইনাসের ভয়ঙ্কর খেলায় মেতেছেন। কোন অদৃশ্য কারণে তাকে বাগে আনা যাচ্ছে না। সেখানে এখন চলছেই ফজলুর চাঁদাবাজি খবরদারি আর একচেটিয়া মাতুব্বরি। নিষেধ করার যেমন কেউ নেই। তেমনি নিষেধ থোড়ায় কেয়ার করছেন তিনি ও তার অনুসারীরা। ফজলু চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD