• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনার আজ শুভ জন্মদিন

Muntu Rahman / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

দেশ-বিদেশ খ্যাত স্বনামধন্য অলরাউন্ডার হোমিওপ্যাথিক চিকিৎসক, লেখক, ত্যাগী সফল সংগঠক, হোমিওপ্যাথির অতি সুপরিচিত বৃহৎ সংগঠন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের (প্র) ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এবিসি ন্যাশনাল নিউজ এর ডাইরেক্টর, দৈনিক হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ৫৭ বছরের ঐতিহ্যবাহী সাপ্তাহিক জাগরণী পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা’র কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এবং আরোগ্য ইয়োগা & ফিজিওথেরাপি সেন্টার এর প্রতিষ্ঠাতা ডাঃ কামরুল ইসলাম মনার আজ শুভ জন্মদিন।

“ডাঃ কামরুল ইসলাম মনা” শুধু একটা নাম নয়,একটা ব্রান্ড। সাংবাদিকতায়, অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের এবং হোমিও সমাজের জন্য তিনি সত্যিই আর্শিবাদ। তার মমতার ছায়া পাইনি খুব কম মানুষ -ই আছে। তার শত্রুরা ও সেই ছায়া থেকে বঞ্চিত হয় নাই। সকলকে সাথে নিয়ে চলতে তিনি ভালোবাসেন। সত্যিই তিনি দুরদর্শী সম্পন্ন। কত সহজে কঠিন কাজ গুলোর সমাধান করে ফেলেন তার উদাহরণ অসংখ্য। সাংবাদিক, অসহায় মানুষ এবং হোমিও সমাজের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন। তিনি অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত।
তরুণ জীবন্ত কিংবদন্তী এই চিকিৎসক সম্পর্কে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তিদের মন্তব্য সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হলো (আংশিক) :-

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি সংস্থা’র প্রেসিডেন্ট ডাঃ প্রকাশ মল্লিক বলেন, পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রিন্সিপাল সফল সংগঠক ডাঃ কামরুল ইসলাম মনা একজন প্রতিভাবান তরুণ হোমিওপ্যাথিক চিকিৎসক। তার ধীশক্তি এবং চিকিৎসকের স্বকীয়তা সত্যিই নজর কাড়ার মত। তার জ্ঞানের গভীরতা আমাকে মুগ্ধ করেছে।

তৎকালীন ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ ডাঃ মনা সম্পর্কে বলেন, আমি নিজে ডাঃ কামরুল ইসলাম মনা’র চেম্বারে গিয়েছি। তার সাংগঠনিক কৌশল যেমন অসাধারণ, ঠিক তেমনি জনপ্রিয়তা। রুগী পর্যবেক্ষণসহ তাৎক্ষণিক রুগী উপশমের কৌশল আমাকে মুগ্ধ করেছে। আমি তার সফলতা কামনা করছি।

খুলনার সাবেক সংসদ সদস্য অনির্বাণ পত্রিকার সম্পাদক প্রফেসর আলী আহমেদ ডাঃ কামরুল ইসলাম মনা সম্পর্কে বলেন, ন্যায় নিষ্ঠা, আশার ঔদার্য ও মহৎ সংকল্পের দূর্জয়তা নিয়ে কাজ করলে সফলতা অনিবার্য ডাঃ মনা তারই দৃষ্টান্ত।

বাংলাদেশ- সোনালী ব্যাংকের তৎকালীন পরিচালক সাবেক এমপি জান্নাত আরা বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা’র সমাজের বিভিন্ন পর্যায়ে পদচারণা রয়েছে। আমি তার কাজকর্মে মুগ্ধ। আমি উত্তরোত্তর তার সফলতা কামনা করি।

ভারতের প্রখ্যাত স্বনামধন্য চিকিৎসক ডাঃ কল্যাণ
কুমার সুর বলেন, ডাঃ মনা শুধু একজন সফল চিকিৎসকই নন, তিনি একজন সফল সংগঠক। তার বহুমুখী প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। ডাঃ মনা দীর্ঘদিন আমার এ্যাসিসটেন্ট হিসাবে কাজ করেছে। তার চিকিৎসা পদ্ধতি’ অতুলীয়।

ভারতের বিখ্যাত সুনামধন্য ক্যান্সার চিকিৎসক ডাঃ মৃনাল কান্তি বলেন, বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী তরুণ চিকিৎসক ডাঃ মনার নাম দ্রুত দেশ ও বিদেশে ছড়িয়ে পড়বে, এটা আমার বিশ্বাস।

হোমিওপ্যাথিক ফিজিসিয়ান এন্ড ফার্মাসিষ্ট সমিতি বাংলাদেশ এর প্রেসিডেন্ট ডাঃ জহির উদ্দীন আকন্দ বলেন, ডাঃ মনা আমার খুবই স্নেহের। তাকে দীর্ঘদিন আমি কাছ থেকে দেখে আসছি- তার রোগী পরীক্ষা পদ্ধতি, ঔষধ নির্ণয় পদ্ধতি সত্যিই প্রশংসনীয়।

যশোর হোমিওপ্যাথিক কলেজের সাবেক ( বর্তমানে আমেরিকা প্রবাসী) প্রভাষক ডাঃ কাজী সাদিকুর বলেন, ডাঃ মনা একাধারে সফল চিকিৎসক, লেখক, গবেষক, সফল সংগঠক, অবহেলিত হোমিও ডাক্তারদের ভাগ্যেন্নয়নে তার আন্দোলন আমাকে মুগ্ধ করেছে।

হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র ঢাকা মহানগর শাখা আহবায়ক ডাঃ আফরোজা শারমীন রোজ বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা আমাদের প্রিয় আদর্শ শিক্ষক, প্রিয় নেতা, প্রিয় মানুষ, হোমিওপ্যাথদের আলোক বর্তিকা, ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা, রাজপথের নির্ভীক যোদ্ধা, দুঃসময়ে গর্জেওঠা নেতা , তিনি সৎ নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বর , দুরন্তপথিক , আমাদের হোমিওপ্যাথির গর্ব, ত্যাগী বলিষ্ঠ সফল সংগঠক, অসহায় গরিব দুঃখী মানুষের বন্ধু।

ঢাকার বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক সফল সংগঠক ডাঃ ইউনুছ ডালিম বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা মানবতার নাম। কামরুল ইসলাম মনা দারিদ্র মানুষের পাশে থাকার নাম। কামরুল ইসলাম মনা ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের নাম। কামরুল ইসলাম মনা দুর্বার ঐক্য গড়ে তোলার নাম। কামরুল ইসলাম মনা সীমাহীন পথ চলার নাম। কামরুল ইসলাম মনা আগামী প্রজন্মের স্বপ্নের নাম। কামরুল ইসলাম মনারা বার বার জন্মা নেয় না। এক বারি নেয়। আল্লাহতালার কাছে লাখো-কোটি শুকরিয়া জানাই। এমন একটি মানুষের ভাই হতে পারাই।

ভেড়ামারা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল বলেন, ডাঃ কামরুল ইসলাম মনা কে খুব কাছ থেকে তাকে দেখেছি এবং তার সাথে দেশ-বিদেশে অনেক সেমিনার এ অংশ গ্রহণ করার সুযোগ হয়েছে। তার বহুমুখী মেধা চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক জ্ঞান খুব কম চিকিৎসকের মধ্যে পাওয়া যায়। তার রুগী দেখার ধরণ অসাধারণ। দেশের বিভিন্ন জেলা সহ দেশের বাহির থেকেও তার চেম্বারে হরহামেশাই বহু রুগী আসতে দেখেছি। সবকিছু বাদ দিয়ে যদি শুধু চিকিৎসা পেশা কে আঁকড়ে ধরে রাখতো তাহলে সেই হতো বাংলার সেরা চিকিৎসকদের একজন।

ডাঃ কামরুল ইসলাম মনা সর্ম্পকে সাংবাদিক ও শিক্ষক ওয়ালিউল ইসলাম বলেন, আধুনিক বিজ্ঞানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের এক অনবদ্য প্রতীক। আমি আশা করি তার চিকিৎসা সেবা একদিন দেশের ও বহিবিশ্বের মানুষের কল্যান সাধন করবে।

দেশে বিদেশে অনেক মহী-য়সী চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ডাঃ কামরুল ইসলাম মনা সম্পর্কে এভাবেই মন্তব্য করে চলেছেন,,, (আংশিক)

শুভ এই জন্মদিনে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকবৃন্দ ডাঃ মনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD