• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা।   কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জামালগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

Muntu Rahman / ২৫৮ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় (২৬ আগস্ট) আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির উদ্যোগে জামালগঞ্জ রিভারভিউ পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, আবতাহিনুর খান উদয়, টিম লিডার বায়েজিদ আহমদ মারুফ, রাহাদ আলম, আসমাউল, আবু ইউসুফ নাঈম, ইউনিয়ন সমন্বয়ক সুমন শিকদার, প্রবাল, বাদল, রাজু, জুনায়েদ হোসেন সুয়েব, তোফায়েল, মৃদুল, শাহরিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। প্রত্যেক নাগরিকের দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো। পরিচ্ছন্নতা শুরু করতে হবে নিজ নিজ বাড়ি ও আশপাশ থেকে। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে হলে এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জামালগঞ্জকে আরও সবুজ ও স্বাস্থ্যকর এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD