• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

যশোর ভৈরব নদে অভিযানে ১৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ-বিনষ্ট

Muntu Rahman / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোর সদর উপজেলার ভৈরব নদে মৎস অধিদপ্তর প্রশংসনীয় অভিযান চালিয়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে প্রায় ১৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।
ভোর ৫টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় কচুয়া ইউনিয়নের মাথাভাঙ্গা ব্রিজ ও বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা ব্রিজ এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, নরেন্দ্রপুর ফাঁড়ির দুইজন পুলিশ সদস্য ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তারা জানান, অবৈধ চায়না দুয়ারী জাল মাছের প্রজনন ধ্বংস করছে। এটা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে। এসব জাল সম্পূর্ণ নিষিদ্ধ।
তারা আরও জানান, নদী ও জলাশয়ে অবৈধ জাল ব্যবহার ঠেকাতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD