• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর।

Muntu Rahman / ১৪০ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সৈয়দ রুবেল নড়াইল  

নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের কালনা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা বেগম উপজেলার চর-কালনা গ্রামের তকদির মোল্যার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফাতেমা বেগম চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কালনা থেকে লোহাগড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। পরে তুলরামপুর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হেফাজতে নেয়।

তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, “খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD