• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃত্তি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ যশোর আইনজীবী সমিতি: বিএনপির আইনজীবী প্যানেল বিজয়ী টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৪৭ রোহিঙ্গাসহ ৩১০ জন উদ্ধার যবিপ্রবির অভিযোগকারী এখন আসামি! কুয়াদায় বাজুয়াডাঙ্গা নাটুয়ার খাল জমি মালিকানা নিয়ে জোর বিতর্ক যশোরে রেলের জমি দখল অপচেষ্টা, উত্তেজনা, স্থানীয়দের খেলার মাঠ দাবি টেকনাফে সিএনজি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

গোবিন্দগঞ্জে বিকাশ ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Montu Rahman / ২৩৮ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামে বিকাশ ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির (৩২) ‘র গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ।

১৭ আগস্ট রবিবার সকালে বিলের পাশে ফাঁকা মাঠ হতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম(৩২) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত নজরুল ইসলাম নজির জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা মাঠে গলাকেটে হত্যা করে। এলাকাবাসী ধরনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশে কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা,তার দোকানে বিকাশ,নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে,এ নিয়ে বিরোধের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD